• ক্রয়াদেশকৃত পণ্যের রিপ্লেসমেন্ট উক্ত পণ্যের
পর্যাপ্ততা সাপেক্ষে নিম্ন লিখিত শর্তের আলোকে গ্রহনীয় হবে. যথাঃ
• যদি ক্রয়াদেশকৃত পন্যটি ডেলিভারী ম্যান কর্তৃক গ্রাহক বরাবরে হস্তান্তরের সময় গ্রাহক উহা চেক করেন এবং সাথে সাথে ত্রটিপূর্ণ পন্যটি ডেলিভারী ম্যান বরাবরে ফেরৎ পাঠান এবং গ্রহণ না করেন এবং
• যদি উক্ত ক্রয়াদেশকৃত পন্যটি ভেন্ডার বা ম্যানুফাকচারার এর কারনে নষ্ট/ত্রুটিযুক্ত/ক্ষতিগ্রস্থ হিসাবে দেখতে পান বা অত্র
ডিজিটাল প্লাটফর্মে উল্ল্যেখিত পন্যের বর্ণনার সহিত বাস্তব অসামঞ্জস্যপূর্ণতা থাকে এবং
• যদি উক্ত ত্রুটি ধরা পরার সাথে সাথে “আড়ৎদারী” এর সেলস সেন্টার এ গ্রাহক কর্তৃক সরাসরি ভিডিও/লাইভ চ্যাট এর মাধ্যমে বা পন্য রিসিভ করা থেকে সর্বোচ্চ
24 ঘন্টার মধ্যে সরাসরি মোবাইল বা ফোন
(পন্য ডেলিভারী ম্যান হতে রিসিভ করার সময় ত্রটি পাওয়া গিয়াছে তৎসংক্রান্ত ভিডিও ক্লিপ সহ মেইল করা)
করার মাধ্যমে রিপ্লেসমেন্ট এর অভিযোগটি আনয়ন করেন এবং
রিপ্লেসমেন্ট সংক্রান্ত অভিযোগ ফরম পূরণ করে মেইল করেন।
• যদি উক্ত পন্য ক্রেতা বা গ্রাহক হতে অব্যবহৃত,
অধৈত, অক্ষত, ত্রুটিহীন এবং ইনটেক্ট অবস্থায় অরিজিনাল ট্যাগ,
রশিদ, ওয়ারেন্টি কার্ড,
কমিশন বা অন্যান্য আবশ্যকীয় ডকুমেন্টস সম্বলিত থাকে এবং পন্য প্রস্তুতকারী,
বিক্রেতার এবং
“আড়ৎদারী” এর অরিজিনাল এবং অক্ষত প্যাকেজ বা প্যাকেট বা বক্স সহ ফেরৎ আসে। অন্যথায় রিপ্লেসমেন্ট দাবী গ্রহনীয় নয়।
• রিপ্লেসমেন্ট সময় হিসাব করার ক্ষেত্রে পন্য ডেলিভারী করার জন্য যে সময় আবশ্যক সেই সকল শর্ত ও সময় প্রযোজ্য হবে।
• ক্রয়াদেশের সময় যে কমিশন/ডিসকাউন্ট/প্রমোশন সহ অন্যান্য সুবিধা গ্রাহক প্রাপ্ত হইয়াছেন উক্ত সুবিধা কোনভাবেই একাধিকবার
(রিপ্লেসমেন্ট এর সময় পুনঃরায়)
প্রাপ্ত হবেন না।
• পন্যের ক্যাটাগরী,
মূল্য ও ধরন ভেদে সমকালীন প্রদত্ত সুবিধাদীর শর্ত সমূহ রিপ্লেসমেন্ট এর পন্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
• “আড়ৎদারী” এর নিজস্ব টিম কর্তৃক অভিযোগ এবং পন্য উভয় বিষয়ে যাছাই এবং পরীক্ষান্তে প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে রিপ্লেসমেন্ট এর দাবীর নিষ্পত্তি করা হবে।
• ইনার আইটেম/পচনশীল (Perishable Goods) পন্য এর বিপরীতে রিপ্লেসমেন্ট এর দাবী গ্রহনীয় নয়।
• ক্রয়াদেশকৃত পন্য গ্রাহক কর্তৃক পূর্ণ সন্তুষ্টিতে গ্রহণ/রিসিভ করার পর রিপ্লেসমেন্ট এর কোন দাবী/অভিযোগ গ্রহনীয় নয়।
• ক্রেতার ভুল বা বিলম্বের কারনে রিপ্লেসমেন্ট দাবী গ্রহনীয় না হলে এর দায় কোনভাবেই
“আড়ৎদারী” বা অত্র ডিজিটাল প্লাটফর্মের ভেন্ডারদের উপর বর্তাবে না।
***** রিপ্লেসমেন্ট পলিসির বিস্তারিত জানতে ক্লিক করুন।
ডিসক্লেইমার / নোটঃ
• (কেবলমাত্র সাইজ বা আকারের ক্ষেত্র ব্যতীত) পন্য রিসিভ করার 24 ঘন্টা পরে আনীত রিপ্লেসমেন্ট এর কোন দাবী/পন্যের রং বা উজ্জ্বলতার ক্ষেত্রে ছবির রেজুলেশন, ডিসপ্লে, মনিটর বা আলোর স্বল্পতা/পর্য্যাপ্ততার কারণে কম/বেশী তারতম্য বা ভিন্নতা দেখা দিলে রিপ্লেসমেন্ট এর দাবী বা পন্যের আকার মাপের ক্ষেত্রে যৌক্তিক কম/বেশী (1 -
5 সেঃমি) ভিন্ন হওয়ার ক্ষেত্রে রিপ্লেসমেন্ট এর
কোন দাবী গ্রহনীয় নয়।